অবশেষে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট 

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৯:২৯

অবশেষে করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। গতকাল শনিবার তিনি এই তথ্য জানান।    

তবে তিনি কখন পরীক্ষা করেছেন সেই বিষয়ে কিছু জানাননি। এর আগে গত ৭ জুলাই বোলসোনারো করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। এর পর  থেকে  বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন।   

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের এই প্রেসিডেন্ট আক্রান্ত হওয়ার পর চারবার করোনা পরীক্ষা করান। এর আগে তিনবারই রিপোর্ট পজিটিভ এলেও, গতকাল এক ফেসবুক পোস্টে রিপোর্ট নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে ওই পোস্টে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বাক্স হাতে ছবি দেন তিনি। 

বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থান ব্রাজিলের। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

ইত্তেফাক/এসআর