ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৫ জন। রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৫২২ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন।
ভারতে গত চারদিন ধরেই ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।
ইত্তেফাক/এআর
