পপ তারকার জন্য ভক্তদের আন্দোলন

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৫:৫৩

পপসংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্সের অর্থ-সম্পদ ও ব্যক্তিগত জীবনে তার অধিকার ফিরিয়ে আনতে ‘হ্যাস ট্যাহ ফ্রি ব্রিটনি’ আন্দোলন শুরু করেছিলেন ভক্তরা। ব্যক্তিজীবনে অনেক দিন ধরেই ভালো নেই ব্রিটনি।

চলতি বছরের শুরুতে নিজের পঞ্চম বিবাহ বিচ্ছেদ হয় তার। নিজের বাবার সঙ্গেও তার তেমন একটা সুসর্ম্পক নেই। কারণ, বেশ কয়েক বছর আগে আদালতের নির্দেশে বাবা জেমি স্পিয়ার্স ব্রিটনির অর্থ-সম্পদের দেখভাল ও ব্যক্তিগত সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। মূলত ২০০৮ সাল থেকে সংরক্ষণশীল ব্যবস্থায় সব ব্যক্তিস্বাধীনতা হারিয়েছেন ব্রিটনি।

ডিমেনশিয়া বা অন্যান্য মানসিক অসুস্থতায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে মার্কিন আদালত এমন রায় দিয়ে থাকেন। তবে এরই মধ্যে কয়েকবার তার বাবা জোর করেই মানসিক অসুস্থ হিসেবে তাকে প্রমাণ করেছেন বলে অভিযোগ করেছেন ব্রিটনি।

ইত্তেফাক/বিএএফ