দিনাজপুরের ফুলবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে বদরুদ্দিন আনসারী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
আরও পড়ুন: কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
ইত্তেফাক/এসি
