রংপুরে মৃত্যু শতকের ঘরে, নতুন আক্রান্ত ১১১

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৮:১৪

রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১১ জনের করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। এসময় করোনা আক্রান্ত হয়েছে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৫৪৭ এবং মারা গেলেন একশজন। রবিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামে জেলায় একজন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিভাগটিতে নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ২৮, কুড়িগ্রামে ১৭, গাইবান্ধায় ১৭, রংপুরে ১৫, ঠাকুরগাঁয় ১১, লালমনিরহাটে ১০, পঞ্চগড়ে ৮, এবং নীলফামারী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

আরও পড়ুন: রংপুর জেলা পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৯ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৮ হাজার ৫৩৯ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৪৯  জনসহ মোট ৫২ হাজার ৭৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত তিন হাজার ৬৪৬  জন রোগী সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/এসি