নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রাম থেকে আমতলা বাজার পর্যন্ত এলজিইডির সড়কটি পাকা না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। গত কয়েক বছর যাবত্ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। ঐ এলাকার শ্রমিক রহমান বলেন, সড়কটি পাকা না করলে বর্ষার সময় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসিরউদ্দিন খান বলেন, সড়কটি জরুরিভিত্তিতে সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) লুত্ফর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়ামাত্র কাজে হাত দেওয়া হবে।
