বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার মাইছলা বিল ও কইয়ারকোনা অভয়াশ্রমে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল, মাছ ধরার চাঁইসহ ১০ জনকে আটক করা হয়। পরে পাঁচ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিল্লুর রহমান, জেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, জুড়ী উপজেলা মত্স্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন প্রমুখ।
