কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
ঈদকে সামনে রেখে নতুন দা-ছুরি-বঁটি বানানো এবং পুরোনো দা-ছুরি-বঁটি শান দিতে মানুষ ছুটছেন কামারশালায়। দোভাষীবাজার মসজিদ গলির কামারশিল্পী রোকন জানান, মানুষ নতুন দা-ছুরি-বঁটি বানাতে আসছেন। আবার কেউ কেউ আমাদের তৈরি করে রাখা দা-বঁটি কিনে নিচ্ছেন। উপজেলার বরইছড়ি এলাকার মোতালেব মিয়া জানান, তিনি দুটি বঁটি, দুটি দা এবং তিনটি ছুরি শান দিতে এনেছেন। সবগুলো শান দিতে দোকানি ৩০০ টাকা চাচ্ছে। কামার সজল দাশ জানান, ঈদ উপলক্ষ্যে কাজ বেড়ে যাওয়ায় আরো দুই জনকে কাজে লাগিয়েছেন। আয় মোটামুটি ভালো হচ্ছে বলেও তিনি জানান।
