সদরপুরে বন্যাদুর্গতদের মধ্যে নিক্সন চৌধুরী এমপির ত্রাণ বিতরণ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৫

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলার বন্যাকবলিত ও বানভাসি পরিবারগুলোর মধ্যে রবিবার এমপির বিশেষ বরাদ্দ থেকে ত্রাণ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।  উপজেলার চরমানাইড়, চরনাছিরপুর, ঢেউখালী ইউনিয়নসহ ৮০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমান প্রমুখ।