বগুড়ায় কৃষিজমি রক্ষার দাবি

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করতোয়া নদী তীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে রবিবার সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দা মানববন্ধন করেছেন। বগুড়া শহরের সাতমাথায় সদরের শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া, নামাপাড়া, জঙ্গলপাড়া, বাউলাপাড়া ও বনমালীপাড়া, কৈগাড়ি গ্রামের লোকজন মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন গ্রামবাসী মোকছেদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, বাপ্পি খান, নুরুল ইসলাম, অমল চন্দ্র মদক প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত সবাই মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।