ভালুকায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৬

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকায় শনিবার বিকালে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মিনহা আক্তার(২) ও সিনহা আক্তার(৪)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ঐ দুই বোন খেলা করছিল। এ সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী পুকুরে মিনহার লাশ ভাসতে দেখে। লাশ উদ্ধারের পর সিনহাকে পুকুরে খুঁজতে থাকলে তার বাবার পায়ে লেগে লাশ পানিতে ভেসে ওঠে।