আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় শনিবার রাতে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাব্বির গাজী। মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে পুলিশ উপজেলার পূর্ব মোল্লাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী সাব্বির গাজীকে ইয়াবাসহ এসআই মনিরুজ্জামান গ্রেফতার করেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
