ঝিনাইদহে তৃণমূলে অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম শুরু

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:২৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’—এ স্লোগানে রবিবার ঝিনাইদহে তৃণমূলে অপরাধ দমনে বিট পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। শহরের ব্যাপারীপাড়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলার ছয়টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এসআই, একজন এএসআই ও তিন জন করে কনস্টেবল থাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবে। তারপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।