কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে করোনা প্রতিরোধে ‘মাস্ক ইজ মাস্ট’—শ্লোগানে জনসচেতনতা বাড়াতে ১০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। রবিবার দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে মাস্ক বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। পরে শাপলা চত্বর মোড় থেকে প্রচারণা শোভাযাত্রা থেকে পথচারী, ব্যবসায়ী, রিকসাওয়ালা, অটো, বাসচালক, উপস্থিত শিক্ষার্থী, পুলিশ সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন—সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।
