ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
গ্রেফতার আতঙ্কের মধ্যেই ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির আটক পাঁচ শ্রমিকনেতার মুক্তি, কাজে যোগদানসহ ঈদ বোনাসের দাবিতে রবিবার খনি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে খনি শ্রমিকরা।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে শতাধিক খনি শ্রমিক খনির আবাসিক গেটের পশ্চিম-উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, খনি কর্তৃপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে খনি শ্রমিকদের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃত্বদানকারী পাঁচ শ্রমিকনেতাকে শনিবার গ্রেফতার করানো হয়েছে। দ্রুত আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে আগামীতে কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে।
