গাইবান্ধায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৩০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে রবিবার নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের নাম আলী শেখ (৫০)। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হারুন শেখের ছেলে।

উপজেলার ফরিদপুর ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল জানান, আলী শেখ শনিবার দুপুরে তার একটি গরু গোসল করাতে নলেয়া নদীতে নিয়ে যান। কিছুক্ষণ পর গরুটি বাড়ি ফিরলেও আলী শেখ ফেরেননি। খবর পেয়ে পরদিন ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।