ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ৩৯০ কোটি ডলারে এই সমঝোতা হয়। এর ফলে মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) নামে পরিচিত এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিবিসির সংবাদে বলা হয়েছে, মামলার অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গঠিত এই তহবিল হতে অবৈধভাবে আত্মসাত্ করাসহ ব্যক্তিগত হিসেবে হস্তান্তর করা হয়েছে শত শত কোটি টাকা। তত্কালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল। এর সঙ্গে জড়িয়ে পড়ে গোল্ডম্যান স্যাকস। এখন সমঝোতার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল আইনি লড়াই ছাড়াই অর্থ ফিরিয়ে আনা সম্ভব হলো।
