প্রিমিয়ার লিগের নতুন মৌসুম সেপ্টেম্বরেই

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৪৮

প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। একই সপ্তাহে চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান আর লিগ টু-এর খেলাও একই সপ্তাহে শুরু হওয়ার কথা ঘোষণা করে তারা। সূচি অনুসারে আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে আগামী বছর ২৩ মে পর্যন্ত। তবে চ্যাম্পিয়নশিপসহ নিম্ন পর্যায়ের লিগগুলো শেষ হবে আগামী বছরের ৮ মে। কমিউনিটি শিল্ডের সূচি সাধারণত লিগ মৌসুম শুরুর আগে থাকলেও এবার কোনো তারিখই উল্লেখ করা হয়নি ২০২০-২১ মৌসুমের সূচিতে। নতুন মৌসুমের শুরুটা দর্শকহীন স্টেডিয়ামে হলেও শিগগিরই লিগে দর্শক ফিরবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। সামাজিক দূরত্বের নিয়ম মেনে আগামী ১ অক্টোবর থেকে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার কথা ভাবছে লিগ কর্তৃপক্ষ।