ইত্তেফাক রিপোর্ট
বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে রাজধানীসহ সারা দেশে ১৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা জ?রিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম।
গতকাল রবিবার সারা দেশে ৯৭টি পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে ৫০ জন কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। অভিযানে বাজার ছাড়াও টিসিবির ন্যায্য মূল্যের ট্রাকসেল তদারকি করা হয়।
