সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা আলহাজ সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী (৮৭) ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার বিকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি সহধর্মিণী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১০টায় পরশুরাম গুথুমা চৌধুরী বাড়ির মাঠে জানাজা শেষে রাস্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু ও মজুমদার গ্রুপের এমডি দেলোয়ার হোসেন মজুমদার মাসুক।
