ইত্তেফাক রিপোর্ট
সাভারে একটি ইলেকট্রিক ও বিকাশ ফ্লেক্সিলোডের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে। শনিবার রাতে সাভার পৌর এলাকার গেন্ডা ছাপড়া মসজিদের সামনে অবস্থিত সৈয়দ নাহিদ হোসেনের মালিকানাধীন সুতালড়ী ইলেকট্রিক ও ফ্লেক্সিলোডের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক সৈয়দ নাহিদ হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে গিয়ে দোকানের সাটারের দুটি তালা ভাঙা দেখতে পান। তিনি বলেন, রাতের কোনো এক সময়ে দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ ও নগদ কিছু টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
০
