রাজধানীর বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ক্লাব লিমিটেডে চতুর্থতলায় রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস উত্তরা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টা ২০ মিনিটের সময় উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ক্লাব লিমিটেডে ষষ্ঠতলা ভবনের চতুর্থতলায় রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরার দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঐ ক্লাবের দায়িত্বরত স্টাফ, গার্ড ও লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন।
