মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঐ নৌকার যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়া এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কেদাহ এবং পেরলিস কোস্টগার্ডের প্রধান মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহর বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়েছে।
জাওয়াউই আবদুল্লাহ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যে অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তার নাম নূর হোসেন (২৭)। নৌকাডুবির পর সাঁতরে তীরে পৌঁছান তিনি। ঐ নৌকায় তিনি ছাড়াও অন্তত ২৪ জন যাত্রী ছিল।
