এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৯:২৪

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হযেছিলো ৫৪ বছর। ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/বিএএফ