বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
১.তোমার বাগানে কোন কোন প্রাণী উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে?
উত্তর : মৌমাছি, প্রজাপতি, কীটপতঙ্গ, পাখি, ইত্যাদি উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে।
২.পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখ।
উত্তর : পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো—
i. জীব তৃষ্ণা মেটাতে যে পানি পান করে থাকে তা পরিবেশ থেকেই পেয়ে থাকে।
ii. জীবের শ্বাসগ্রহণ ও ত্যাগ করার জন্য পরিবেশ থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড উপাদান দুটি ব্যবহার করে।
৩.খাদ্যের জন্য উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল প্রাণী কী কী?
উত্তর : খাদ্যের জন্য গবাদি পশু, কাঠবিড়ালি,হরিণ,ঘাস ফড়িং ইত্যাদি সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল।
৪.মাতৃউদ্ভিদ বলতে কী বোঝায়?
উত্তর : মাতৃউদ্ভিদ বলতে ঐ উদ্ভিদকে বোঝায় যার বীজ বা অন্য অঙ্গ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়।
৫.আমাদের সস্থভাবে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন হয়?
উত্তর : আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য মাটি, বায়ু, পানি, খাবার, বাসস্থান, আসবাবপত্র, পোশাক, ওষুধ ইত্যাদি প্রয়োজন হয়।
৬.ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃংখলের সঠিক ক্রমটি লেখ।[
উত্তর : ঘাস ব্যাঙ সাপ ঈগল।
৭.খাদ্য শৃংখল কী? একটি বাস্তুসংস্থানের অনেকগুলো খাদ্য শংখল নিয়ে কী তৈরি হয়?
উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃংখল। একটি বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃংখল নিয়ে খাদ্য জাল তৈরি হয়।
৮.খাদ্য জাল কী?
উত্তর : একাধিক খাদ্য শৃংখল মিলে খাদ্য জাল সৃষ্টি হয়। পরিবেশে এটাই খাদ্য জাল নামে পরিচিত।
৯.খাদ্য জাল কীভাবে তৈরি হয়? খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃংখলের শুরু হয় কী থেকে?
উত্তর : একাধিক খাদ্য শংখল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃংখলের শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।
