প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২০:২৫

গণিত

ঁঁমিরাজুল ইসলাম,  প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ভাগ

১.ভাজ্য ২৫০০০ এবং ভাজক ১০০ হলে, ভাগফল কত?       

উত্তর : ভাগফল ২৫০।  

২. ৯২৬০০ ¸ ১০০ = ?               

উত্তর : ৯২৬।

৩. ৫৩৯১ ¸ ১০০ এর ভাগশেষ কত?

উত্তর : ভাগশেষ ৯১।    

৪. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজ্য = ভাজক ´ ভাগফল + ভাগশেষ।

৫. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজক = ভাজ্য ¸ভাগফল।   

৬.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজ্য = ভাজক ´ ভাগফল।  

৭. একটি ভাগ অঙ্কে ভাজ্য ৩৭০৩৭, ভাজক ৪১৬, ভাগফল ৮৯ ও ভাগশেষ ১৩। ভাজ্য কত হলে উক্ত ভাগ অঙ্কটি নি:শেষে বিভাজ্য হবে?               

উত্তর : ৩৭০২৪।         

৮.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = কী?

উত্তর : ভাজক ´ভাগফল।

৯. ১টি বই তৈরি করতে ১২৮ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? উত্তর : প্রায় ৪৬৮টি বই তৈরি করা যাবে।          

১০.দুইটি সংখ্যার গুণফল ৯,৮০০। একটি সংখ্যা ৯৮ হলে, অপর সংখ্যাটি কত?         

উত্তর : অপর সংখ্যাটি ১০০।

১১.ভাজক, ভাগফল, ভাগশেষ ও ভাজ্যের মধ্যে সম্পর্কটি লেখ।

উত্তর : ভাজক ´ ভাগফল + ভাগশেষ = ভাজ্য।

১২.ভাজক ও ভাগশেষের সম্পর্ক কী?

উত্তর : ভাগশেষ < ভাজক।

১৩.ভাগশেষ কত হলে নি:শেষে বিভাজ্য হবে?

উত্তর : ০।  

১৪.রফিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে ১ দিনে তার আয় কত?

উত্তর : ২২৫ টাকা।

১৫. (ভাজ্য - ভাগশেষ) ¸ ভাজক = কী?

উত্তর : ভাগফল।

১৬.ভাজক নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়?

উত্তর : ভাজক = ভাজ্য ¸ভাগফল।

১৭. ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে, ভাগফল কত হবে?

উত্তর : ভাগফল হবে ৯৯০০।

১৮. একটি গাছ থেকে ২৫টি আম এবং অপর একটি গাছ থেকে ৭৫টি লিচু পেড়ে সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

উত্তর : ২৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

১৯. দৈনিক ১২০ কি.মি. সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কি.মি. পথ কত দিনে যেতে পারবে?

উত্তর : ৪ দিনে যেতে পারবে।

২০. ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে?

উত্তর : ৪টি অবশিষ্ট থাকবে।

২১. ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ভাগফল হবে ৪৪৫।