পক্ষীগুলো উধাও

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২০:২৭

এই সময়ের ছড়া 

মাহিন আলম

 

কোথায় থাকে বাবুই পাখি, কোথায় থাকে চড়াই?

বিলাস এবং শিল্পকলার মধ্যে যে এক লড়াই

কেমন করে শিখবে নবীন, গল্পটা কী গড়াই?

জীবনবোধের সবক তাকে কোন উপমায় পড়াই?

 

কেমন করে গল্প শোনার মুগ্ধতাতে জড়াই?

পক্ষীগুলো উধাও করে জলবায়ুর কড়াই!

বনবনানী উজাড় করে ইটের বাগান ছড়াই

মা-জননী বসুন্ধরার পরোয়া করি থোরাই!