হামার ঘরে এ্যাকনা ঘর, তাক ১১ দিন আগোত ডুবি গেচে। তকন থাকি বানদোত আচি। মানসের বাড়িত কাম করি সোংসার চলাছি। একন বানের সমায় কাউয়ো কামোত ন্যায় না। এবাড়িত ওবাড়িত থাকি চায়া খাব্যার নাগচি। কয়দিন চেরমেনের কাচে গেচিনো, ইলিপ পাই নাই।
—করিমন নেছা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের
কাবিলপুর গ্রামের বাসিন্দা
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৭ জুলাই ২০২০)
