বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৪০০০ মিলি এ্যাম্পিয়ার বিগ ব্যাটারীর নতুন এক স্মার্টফোন “সিম্ফনি জেড২৮”।
“অসামনেস রিডিফাইন্ড” শ্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লেটেস্ট এ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০x১৬০০।
১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে আছে ৩ জিবি ডিডিআর-৪ র্যাম এবং ৩২জিবি রম যা মেমোরী কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ যার স্পীড ৬০০ মেগাহার্জ এর ফলে হাই রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৪০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। ৪০০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারি হলেও কিন্তু এই স্মার্টফোনটি অনেক স্লীম।
ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড এ্যাংগেল, পোর্ট্রেইট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, এ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট। সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ক্যারিবিয়ান ব্লু এবং ক্যারিবিয়ান রেড কালারে পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৯৯০ টাকায়।
