ত্রুটিপূর্ণ যান

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:২৬

মোটরচালিত রিকশা ও ভ্যানের সঙ্গে আমরা সবাই পরিচিত। বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। ব্যাটারিচালিত ভ্যানের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। ভ্যানগুলো মাঝে মাঝে এমন দ্রুত যায় এবং যখন বাঁক নেয় তখন দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। এর আরো কিছু ত্রুটিও রয়েছে—যেমন সামনের বাতিগুলো কখনো পরিকল্পনামাফিক লাগানো হয় না। তার কারণে বাতিগুলো ওপরের দিকে চলে আসে; সামনের রিকশা, ভ্যান বা সাইকেল চালকের মুখে আলোটি পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আরেকটি বড় সমস্যা হচ্ছে—এই ব্যাটারিচালিত ভ্যানগুলো কখনো রাস্তার পাশ বা ভাঙা জায়গা দিয়ে যেতে চায় না, সবসময় রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে—ফলে দ্রুতগতিসম্পন্ন গাড়ি বা মটরসাইকেল দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনা এড়াতেই এইসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি।

দিপু কুমার সাহা, শিক্ষার্থী,

আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া