প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষার পর ফলাফল নিয়ে হাতাশার সৃষ্টি হয়, যা নিরসনের কোনো সুযোগ নেই। এ অবস্থায়, ভর্তি পরীক্ষার খাতা নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক মূল্যায়নের বিদ্যমান ব্যবস্থার বদলে অন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক খাতা মূল্যায়নের ব্যবস্থা করা অধিক যৌক্তিক—ঠিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের মতো। এতে পরীক্ষার্থীদের অধিকতর আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি গোপনীয়তার কারণে অহেতুক অবাঞ্ছিত উপদ্রব থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেহাই পেত। বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।
স্বপন, দক্ষিণ পীরের বাগ, মিরপুর, ঢাকা ১২১৬
