সদরপুরে নিক্সন চৌধুরী এমপির ত্রাণ বিতরণ

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:২৮

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে বন্যায় দেশের একটি লোকও না খেয়ে থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে, যা দিয়ে আমরা এই বন্যাকবলিত মানুষের মুখে খাবার তুলে দিতে পারব। যতদিন পর্যন্ত বানভাসি পরিবারগুলো কষ্টে থাকবে ততদিন পর্যন্ত সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।  সোমবার সকালে সদরপুর উপজেলার বন্যাকবলিত পাঁচটি ইউনিয়নের বানভাসি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার প্রমুখ।