ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া উপজেলার ৫ নং ধাওয়া ইউনিয়নের জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের কর্মি সমাবেশের প্রস্তুতি সভা সোমবার উপজেলার রাজাপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় জেপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন—জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. বজলুর রশিদ মৃধা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. এস কে সিকদার, যুবসংহতি নেতা মো. জামাল উদ্দিন লিটন, মাসুদ তালুকদার বাবু, মো. লিটন তালুকদার বাবু প্রমুখ।
সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন। দোয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শরিক হন।
