ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
দলিত পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে সোমবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে পরিচ্ছন্নতাকর্মীদের ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভোলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোরাঙ্গ চন্দ্র দে, ভোলা সদর পূজা উদ্যাপন কমিটির সভাপতি শান্ত ঘোষ, ভোলা জেলা বিডিইআর এম উপদেষ্টা মানিক লাল, সভাপতি চন্দ্র মোহন ছিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, ভোলা সদর উপজেলার ভোলা জেলা বিডিইআর এম সভাপতি রনজিত ব্যাপারী, সাধারণ সম্পাদক গোপল রবি দাস প্রমুখ। এ সময় বক্তারা তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
