ফুলছড়িতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে পাটের আঁশ ছড়ানোর সময় বজ্রপাতে নুর মোহাম্মদ (৩৫) ও লালচাঁন মিয়া (১৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লালচাঁন মিয়া ঐ গ্রামের বাহার উদ্দিনের ছেলে ও নুর মোহাম্মদ একই গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে। এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শ্রমিকের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলায় ধান রোপণের সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাঁকাইকুড়ি গ্রামের আবু হানিফের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী শ্রমিক জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।