আমবোঝাই ট্রাকে ফেনসিডিল

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৩

আটক ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে আমভর্তি একটি ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাক চালকসহ দুই জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আরএমপির গোয়েন্দা শাখার পরিদর্শক খায়রুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আরএমপি কমিশনারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা ফেনসিডিলগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।