নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৪

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক পাখার ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।