যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৪

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর ছোট যমুনা নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র পলক কুমারের (১৪) লাশ উদ্ধার হয়েছে। সোমবার নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সেনপাড়া নামক স্থান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগে গত মঙ্গলবার ছোট যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাইহান আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।