ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
বিচার প্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবিতে ভোলায় আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, অ্যাডভোকেট মো. ইউনুছ, অ্যাডভোকেট বশির উল্লাহ বাচ্চু, অ্যাডভোকেট মাহাবুব আলম, অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
