শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে গুড়ে ভেজাল মেশানোর দায়ে সুফিয়া বেগম (৩১) নামে এক নারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির জন্য অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বীর উপস্থিতিতে রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার চক হরিপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনিসহ গুড় তৈরির অন্যান্য উপকরণসহ চক হরিপুর গ্রামের শরিফের স্ত্রী সুফিয়া বেগমকে আটক করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে এবং জব্দকৃত মালামালগুলো ধ্বংস করা হয়।
