সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ১৩২টি শাখার ব্যবস্থাপকগণসহ সর্বমোট ৯৭৫ জন অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা সিমু অনুষ্ঠানটি মডারেটরের দায়িত্ব পালন করেন
