শেয়ারবাজার :সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪৫ পয়েন্টে উঠেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ ১ পয়েন্ট বেড়ে ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির। ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির।