মরিনহোর আশা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৬

টটেনহ্যাম প্রিমিয়ার লিগের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে। তবে কোচ হোসে মরিনহোর আশা, শিগিগরই দলকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরাবেন তিনি। পর্তুগীজ কোচ বলেন, ‘সব খেলোয়াড়কে পেয়ে আমরা শেষ মুহূর্তে নিজেদের সামর্থ্য দেখিয়েছি। আমি জানি না, লকডাউনের পরের হিসাবে সম্ভবত, তিন কি চার নম্বর অবস্থানে আছি আমরা। তো আমাদের জায়গাটা সেখানেই!’ চলতি মৌসুমে একটা বড় সময় মূল খেলোয়াড়দের ছাড়াই খেলেছে টটেনহ্যাম, আগামী মৌসুমে এমনটা চান না তিনি। মরিনহোর ভাষ্য, ‘আমি খেলোয়াড়ে পরিপূর্ণ দল চাই, মেডিক্যাল কক্ষ নয়। মাঠভরা খেলোয়াড় দেখতে চাই।’