শাহসূফি সৈয়দ আবু তালেব ফরহাদাবাদীর ইন্তেকাল

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ (কুঃ) মাইজভান্ডারীর খলিফা মুফতীয়ে আজম গাউছে জমান আল্লামা শাহসূফি সৈয়দ আমিনুল হক (কুঃ) ফরহাদাবাদীর নাতি ও আল্লামা শাহসূফি সৈয়দ ফয়জুল ইসলাম (কুঃ) ফরহাদাবাদীর পুত্র আলহাজ শাহসূফি সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (৭২) ইন্তেকাল করেছেন। গত রবিবার রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। গতকাল সোমবার দুপুর ২টায় ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি এক পুত্র, দুই কন্যা, স্ত্রী রেখে গেছেন।