৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘টারজান ভিসা’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৫৫ মিনিটে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, জামিল, এমিলা, শেলী আহসান, খায়রুল আলম টিপু, হারুণ প্রমুখ।
হেলাল যখন পুকুরে সাঁতার কাটে আর বাড়ির উঠোনে বরফের চাঁইয়ের ওপর হাঁটে। বিষয়টি তখন গ্রামের আরেক যুবক লাল মিয়ার মনে প্রশ্নে জন্ম দেয়। অতঃপর ঘটনাটির মাজেযা জানা যায় এই যে, হেলাল অতিসত্ত্বর টারজান ভিসায় লিবিয়া থেকে গ্রিস হয়ে তারপর ইতালি যাবে। যেহেতু সাগরে অহরহ নৌকা ডুবি ঘটে সেজন্য প্রাণ বাঁচাতে সাঁতারের চর্চা। আর যদি রুট পরিবর্তন করে রাশিয়ার বর্ডার ক্রস করে তাহলে যেন বরফের পথ অতিক্রম করতে কোনো বেগ পেতে না হয় সেজন্য বরফের চাঁইয়ের ওপর হাঁটাহাঁটি। হেলাল বিদেশ যায় কি-না, তা জানা যাবে নাটকের শেষে।
