এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৯:৫১

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

১। যেকোনো ১টি অনুচ্ছেদ লেখ:              ১০            

ক) শীতের সকাল         খ) যানজট

২। যেকোনো ১টি পত্র লেখ:                     ১০                     

ক) দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির আবেদন জানিয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি পত্র লেখ।

খ) বিদ্যুত্ বিভ্রাট প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।

৩। ক) সারাংশ লেখ:                     ১০                               

শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর। কালিধুলার মাঝে, রৌদ্রবৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার কোনো দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি, কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফুর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয়, তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করবার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিত সাধন হয় না। শুধু চিন্তা করে মানুষ পূর্ণ জ্ঞান লাভ করতে সামর্থ হয় না। মানবসমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায়, মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে। চিন্তা ও পুস্তক মানব মনের পাঁপড়ি খুলে দেয় মাত্র, বাকি কাজ সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।

অথবা,

খ) সারমর্ম লেখ:

সার্থক জনম আমার জন্মেছি এ দেশে,

সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে।

জানি না তোর ধন-রতন আছে কি-না রাণীর মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,

কোন্ গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে।

আঁঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ঐ আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।

৪। যেকোনো ১টি ভাব-সমপ্রসারণ কর:    ১০         

ক) কীর্তিমানের মৃত্যু নাই।

খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,

নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন।

৫। যেকোনো ১টি প্রতিবেদন রচনা কর:   ১০       

ক) মনে কর, তুমি হূদয়। লালমনিরহাট জিলা মডেল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তোমার স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।

খ) মনে কর, তুমি সাজ্জাদ কবির। দৈনিক ইত্তেফাক পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। বছরের প্রথম দিন সরকারি পৃষ্ঠপোষকতায় স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়ার ওপর একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।

৬। যেকোনো ১টি প্রবন্ধ রচনা কর:               ২০

ক) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার

খ) দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার

গ) মাদকাসক্তি ও এর প্রতিকার।