সত্যের জয়

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:২৫

এই সময়ের ছড়া 

উত্পলকান্তি বড়ুয়া

 

বীরত্বে বীর চলে,

চলে রাজ-রাজড়া,

দুর্নীতি করে যায়

দুর্নীতিবাজরা।

 

আগ বেড়ে বিষয়কে

ঘা করে খুঁচিয়ে,

দুর্নীতি করে ঢের

গলা রাখে উঁচিয়ে।

 

ঠাকুর ঘরে কে রে?

‘কলা আমি খাই না’

এত বোকা জনগণ

টের বুঝি পাই না?

 

দিক যত লুকাও না

সঠিক সে তত্ত্বের,

দুর্নীতি বের হবেই

জয় হবে সত্যের।