—তুমি ওকে ঘুসি মারলে কেন?
—কারণ ও আগে বলেছে যে আমাকে ঘুসি মারবে।
—কিন্তু আসলে তো আর মারেনি...
—তাতে কী স্যার? ও হলো আর্টসের ছাত্র আর আমি সায়েন্সের। আমি মুখে যা বলি সেটা প্র্যাকটিক্যালিও করি।
দোকানে গিয়ে খদ্দের বললেন যে তার প্রিয় বন্ধুর বিয়েতে তিনি বই উপহার দেবেন ঠিক করেছেন। কাজেই উপলক্ষ্যের জন্য পারফেক্ট একটি বই তিনি খুঁজছেন।
দোকানি তাকে যে বইটি এগিয়ে দিল তার নাম— ‘ঝড়ের পূর্বাভাস’।
