ক্যাপশন নিউজ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:২৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের রাস্তা! হাওরবেষ্টিত এই অঞ্চলের রাস্তা মাত্র মাস দুয়েক আগে নির্মাণ করা হয়েছিল, বৃষ্টির পানিতে এখন তলিয়ে গেছে। সরাইল-অরুয়াইল সড়কে বিপজ্জনকভাবে চলছে সিএনজিসহ ভারী যানবাহন। এই সড়কে সারা দিন কয়েক হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি যাতে ভবিষ্যতে এভাবে তলিয়ে যেতে না পারে, সেজন্য কী করণীয়—সে ব্যাপারে উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. তাহসীনুল হক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়