সমাজসেবা অধিদপ্তরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:২৯

বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বয়স্ক নারী ও পুরুষ। যেখানে বয়স্ক ব্যক্তিদের হাট-বাজারসহ নানাক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া যাওয়া মানা, সেখানে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য ভাতা গ্রহণের অবস্থা দেখলে মনে হয়— মৃত্যুকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে সবাই। এখানে সামাজিক দূরত্ব তো দূরের কথা, একজনের সঙ্গে আরেককজন গা ঘেঁষাঘেঁষি অবস্থান। দোষ জনগণের নয়, সরকারি অব্যবস্থাপনার। সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে ভাতা প্রদান করলে এই বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। পরিশেষে, বয়স্ক মানুষগুলোকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে সমাজসেবা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম